নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামে গত রোববার দিবাগত রাতে এক যুক্তরাজ্যপ্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে গৃহকর্তা দাবি করেছেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত তিনটার দিকে ১৫-১৬ জন ডাকাত চৌশতপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শিমুল মিয়ার বাড়িতে ঢুকে তাঁর পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে একটি কক্ষে আটক রাখে। পরে তারা ওই বাড়ি থেকে ৬০ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ গতকাল সোমবার সকালে বাড়িটি পরিদর্শন করে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান বলেন, ডাকাতির বিষয়ে গৃহকর্তা শিমুল মিয়া গতকাল সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।