নবীনগরে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আমীর হোসেনকে (৫০) চাঁদাবাজির মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
আমির হোসেন শ্যামগ্রাম ইউনিয়নের মৃত নিজাম মিয়ার ছেলে। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান জয়ী হন তিনি। চাঁদাবাজির মামলায় তিনি দীর্ঘদিন পালাতক ছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। তবে চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।