নবীনগরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ডোলাবাড়ির কাছে একটি সেতুর পাশ থেকে গতকাল রোববার সকালে সোনিয়া আক্তার নামের (১৪) এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোনিয়া ডোলাবাড়ি গ্রামের বাতেন মিয়ার মেয়ে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, ওই কিশোরী বুদ্ধিপ্রতিবন্ধী ছিল বলে পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে। লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে ওই কিশোরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।