নব্য জেএমবি সন্দেহে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নব্য জেএমবির সদস্য সন্দেহে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে গত মঙ্গলবার ভোরে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে পুলিশ এ তথ্য জানায়।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম (২৬) উপজেলার ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁকে মঙ্গলবার ভোর চারটার দিকে হাতীবান্ধার টংভাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক। তিনি বলেন, রাকিব নব্য জেএমবির ‘সরোয়ার-তামিম গ্রুপের’ আইটি (প্রযুক্তি) বিশেষজ্ঞ।