নব্য জেএমবির তিন 'সদস্য' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।
আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, গতকাল শনিবার রাতে সাভার ও লক্ষ্মীপুর থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সাভারের বিস্ফোরক মামলার আসামি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি কাউন্টার টেররিজম ইউনিট।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। বিস্তারিত তথ্য জানাতে আজ সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।