নব্য জেএমবির প্রতিষ্ঠাতা সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বিশেষ অভিযানে আবদুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিক নামে এক ব্যক্তিসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন। আবদুস সামাদ নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বলে পুলিশ জানিয়েছে।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতকাল রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে আবদুস সামাদকে অস্ত্র ও ডেটোনেটরসহ সালামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন জিয়াদুল ইসলাম ও আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ওরফে শিশির। গ্রেপ্তারের সময় এদের কাজ থেকে ২০০টি ডেটোনেটর, একটি নাইন এমএম পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, আবদুস সামাদের বাড়ি দিনাজপুরে। ২০০২ সালে দাওয়া হাদিস ও ২০১১ সালে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছে। জিয়াদুল ও আজিজুলের বাড়ি চাপাইনবাবগঞ্জে। এর মধ্যে জিয়াদুল ৪র্থ শ্রেনি পর্যন্ত এবং আজিজুল দাখিল মাদ্রাসায় নবম শ্রেণি পর্যন্ত পড়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামাদ বলেছেন, সে ২০১০ সালে জেএমবিতে যোগ দেন। ২০১৪ সালে তামিম চৌধুরীর সঙ্গে মিলে ‘জুনদ আল তাওহীদ আল খিলাফাহ’ নামক একটি দল গঠন করে। ওই দলে তামিম প্রধান ও সে সেকেন্ড ইন কমান্ড ছিলেন।