নভেম্বর মাসে বাল্যবিবাহের শিকার ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বর মাসে ৮৮টি ধর্ষণের ঘটনাসহ ৩৮২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। মাসটিতে বাল্যবিবাহের শিকার হয়েছে ১০ জন। ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ বৃহস্পতিবার মহিলা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, নভেম্বর মাসে ৮৮টি ধর্ষণের ঘটনার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৫ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে পাঁচজনকে। গত মাসে অ্যাসিডদগ্ধ হয়েছে তিনজন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ছয়টি। বিভিন্ন কারণে ৫৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে।
মহিলা পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, ১১ জন গৃহপরিচারিকাকে নির্যাতন করা হয়েছে। এদের মধ্যে হত্যা করা হয়েছে চারজনকে। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ২৬ জন। এ কারণে হত্যা করা হয়েছে ১৭ জনকে। উত্ত্যক্ত করা হয়েছে ৫৩ জনকে। উত্ত্যক্ত করার কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তিনজন। বিজ্ঞপ্তি