নম্বর ঘষামাজার অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নম্বর বাড়ানো-কমানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই শিক্ষকের নাম মোহাম্মদ আজহারুল ইসলাম। অভিযোগ, তিনি মেধাক্রমে প্রথমে থাকা একজন শিক্ষার্থীর নম্বর কমিয়ে পেছনে থাকা আরেক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে দিয়েছেন।
আজহারুল ইসলাম বলেন, ‘আমার কাছে আনুষ্ঠানিক কোনো চিঠি আসেনি।’