নম্বরপ্লেটবিহীন গাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকা থেকে গত বুধবার বিকেলে নম্বরপ্লেটবিহীন একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ।
পুলিশের ট্রাফিকের উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায় প্রথম আলোকে বলেন, গত বুধবার বিকেল পাঁচটার দিকে ট্রাফিক পুলিশ হাউস বিল্ডিং এলাকায় নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি করছিল। ওই সময় সন্দেহজনক একটি (ঢাকা মেট্রো গ-৩৩-৬৩০১) গাড়িকে থামার সংকেত দিলে চালক গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যান। গাড়িটির নম্বর থাকলেও তা প্লেটে লিখে গাড়িতে ঝোলানো হয়নি। পরে গাড়িটি উদ্ধার করে উত্তরা পশ্চিম থানায় পাঠানো হয়। এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।