নয় কেজি রুপাসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রাম থেকে নয় কেজি ২০০ গ্রাম রুপাসহ দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার দুপুরে নাস্তিপুর মাথাভাঙ্গা নদীর পাড় এলাকা থেকে নাস্তিপুর গ্রামের রুমন মিয়া (২০) ও সুজন মিয়াকে (২০) আটক করা হয়। বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, ওই দুজন নাস্তিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকেন। বিজিবির সদস্যদের দেখে রুপাভর্তি ব্যাগ মাথাভাঙ্গা নদীতে ফেলে পালানোর চেষ্টা করেন। তাঁদের ধাওয়া দিয়ে আটক করা হয় এবং নদী থেকে রুপার বলভর্তি ব্যাগ উদ্ধার করা হয়।