নয় ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তারা হলো মো. ইব্রাহিম, আল আমিন, মো. ছিদ্দিক, আলমগীর বকশ, রিয়াজ উদ্দিন, খিজির আহাম্মেদ, মো. সহিদুল, আব্দুর রব ও আব্দুল হালিম। এদের মধ্যে আব্দুর রব ও আব্দুল হালিম স্বর্ণকার। তারা লুট করা স্বর্ণ কেনাবেচায় জড়িত।