নয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি চক্রের নয় সদস্যকে আটক করেছে পুলিশ। উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর এলাকা থেকে গতকাল রোববার ভোরে তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাতে ময়মনসিংহ শহর থেকে একটি মোটরসাইকেল চুরি করেন ওই চক্রের সদস্যরা। চোরাই মোটরসাইকেলটিও গতকালের অভিযানে উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন দীপু মিয়া, বাবন মিয়া, আল আমিন, সালাহ উদ্দিন, সুজন মিয়া, আসাদুল, মো. বাবুল, রফিকুল ইসলাম, রুবেল মিয়া। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, ওই নয়জন চুরির দায় স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করা হবে।