নরসংদীতে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুরের সোনাইমুড়ি বিনোদনকেন্দ্রে কিশোরীকে যৌন হয়রানির দায়ে মিঠু মিয়া (২০) নামের এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার রাত আটটার দিকে মিঠু মিয়াকে গ্রেপ্তারের পর উপজেলা কার্যালয়ে এ কারাদণ্ড দেওয়া হয়।
মিঠু মিয়া উপজেলার টান কোন্দারপাড়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আফসার বলেন, সম্প্রতি মিঠু মিয়া পার্কের দর্শনার্থী এক কিশোরীকে জোর করে বিবস্ত্র করে ধর্ষণ করে। সেটি ভিডিও করেছেন তিনি।
আশরাফুল বলেন, মিঠু মিয়ারা একটি সংঘবদ্ধ চক্র। ভিডিওটি হাতে পাওয়ার পর মিঠু মিয়াকে শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, দণ্ডবিধির ৩৫৪ ধারায় মিঠুকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।