নরসিংদী সদর মডেল থানায় নারী সহায়তা কেন্দ্র
নরসিংদীতে সর্বস্তরের নারীদের মাঝে পুলিশি সেবা পৌঁছে দিতে নারী সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেখানে থানায় আসা ভুক্তভোগী নারীরা নারী পুলিশের কাছে খোলামেলাভাবে সব অভিযোগ উপস্থাপন করবেন।
গতকাল সোমবার দুপুরে নরসিংদী সদর মডেল থানায় জেলার দ্বিতীয় নারী সহায়তা কেন্দ্রটি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মোস্তাক সরকার, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মশিউর রহমান মৃধা প্রমুখ।
নারী সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘নরসিংদীতেই প্রথম পরীক্ষামূলক ভাবে প্রথম নারী সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।