প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালত ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সজীব হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাজধানীর নিকুঞ্জের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সজীব নরসিংদী জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পলাশ উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ নভেম্বর সদর উপজেলার ভাটপাড়া এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির মোল্লা ও সজীবের নেতৃত্বে গ্রামবাসী আদালত ও সাংবাদিকদের ওপর হামলা চালান। হামলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, আনসার ও তিতাস গ্যাসের কর্মকর্তাসহ ২০ জন আহত হন।