নরসিংদীতে এক যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে স্বপন মিয়া (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শহরের দত্তপাড়া মহল্লার শ্মশানঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্বপন পশ্চিম দত্তপাড়া এলাকার ওমর আলী মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্বপন শ্মশানঘাট এলাকায় গেলে একদল সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা সেখানেও তাঁকে কুপিয়ে জখম করে।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাক সরকার বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে স্বপনকে কুপিয়ে হত্যা করেছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।