নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সদর উপজেলার দুর্গম চরাঞ্চল করিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন করিমপুর এলাকার কবির হোসেন (৪০)।
পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কবির বাড়িতে আলাদা ঘরে একা থাকতেন। গত শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির লোকজন ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। এরপর ঘরের ভেতরে ঢুকে কবিরের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান তাঁরা। পরে পুলিশে খবর দিলে তাঁরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত কবিরের ফুফাতো ভাই শরীফ মিয়া বলেন, কবির আধ্যাত্মিক জগৎ নিয়ে ব্যস্ত থাকতেন। পরিবারের প্রতি তিনি অনেকটা উদাসীন ছিলেন। তাঁর কোনো শত্রু আছে, এটা তাঁদের বিশ্বাস হচ্ছে না।