নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শহরতলির গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। আজ শনিবার বিকেলে র্যাব-১১ এর একটি দল বাড়িটি ঘেরাও করে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা সন্দেহ করছি বাড়িটিতে জঙ্গি আছে। তবে কতজন আছেন, তা এখনো নিশ্চিত নয়।’
কয়েক মাস আগে বাড়িটি ভাড়া নেয় সন্দেহভাজন ব্যক্তিরা।