নরসিংদীতে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার চরপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক তরুণের (১৮) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার রাতে লাশটি উদ্ধার করা হয়। তাঁর শার্টের পকেটে থাকা বিএএফ শাহীন কলেজের মনোগ্রাম রয়েছে।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আদম আলীর ভাষ্য, লাশের মাথার ওপরের অংশ কাটা। পরনে নীল রঙের শার্ট ও খাকি রঙের প্যান্ট। শার্টের পকেটে বিএএফ শাহীন কলেজের মনোগ্রাম রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আদম আলী বলেন, গতকাল সন্ধ্যার পর কোনো একসময় ট্রেনের ধাক্কায় ওই তরুণ মারা যেতে পারেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।