নরসিংদীতে তিন সপ্তাহ ধরে ছাত্রনেতা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহসভাপতি নাছির উদ্দিন (২৭) প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত ২২ সেপ্টেম্বর রাতে তিনি নিখোঁজ হন।
নাছির উদ্দিন নরসিংদী সদর উপজেলার সর্পনিগৈর (খালপাড়া) এলাকার মো. সুলতান মিয়ার ছেলে এবং নরসিংদী তা’লিমুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি ব্রাহ্মন্দি তিনগম্বুজ মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও নাছির উদ্দিনের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর নাছির উদ্দিনের বিয়ের দিন ধার্য ছিল। ২২ সেপ্টেম্বর বিয়ের কেনাকাটা করেন। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাছিরের মুঠোফোনে কল আসে। এরপর তিনি কর্মস্থল ব্রাহ্মন্দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে তাঁর বড় ভাই ইয়াকুব মিয়া নরসিংদী সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।