নরসিংদীতে পেট্রলবোমাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে পাঁচটি পেট্রলবোমাসহ মাসুম মিয়া (২২) নামের এক তরুনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার মাধবদী সোনারবাংলা সমবায় মার্কেট থেকে তাকে আটক করা হয়। মাসুম সদর উপজেলার বলভদ্রদী গ্রামের জহর আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারবাংলা সমবায় মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরণ আইনে মামলার প্রস্তুতি চলছে।