নরসিংদীতে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তির বাড়িতে প্রতিপক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

আহতরা হলেন সদর উপজেলারবালাপুর এলাকার সুলতান মিয়া (৫০), তাঁর স্ত্রী গুলবাহার বেগম (৪৪), ছেলে নরসিংদী সরকারি কলেজের ছাত্র ইয়াছিন মিয়া (২৩), এনায়েত হোসেন (২০), মোহাম্মদ বাবু (১০) ও ইয়ামিন মিয়া (৬)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সুলতানের সঙ্গে প্রতিবেশী কালাই মিয়ার সীমানা নিয়ে বিরোধ চলছিল। গতকাল কালাইয়ের ছেলে আলম মিয়া বিরোধপূর্ণ অংশে লোকজন নিয়ে মাটি কাটেন। খবর পেয়ে সুলতান ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করলেই আলম ক্ষিপ্ত হন। পরে আলম ও তাঁর লোকজন  কোদাল, লাঠি দিয়ে সুলতানের ওপর হামলা চালান। সুলতানের চিৎকার শুনে তাঁর স্ত্রী গুলবাহার বেগম ও ছেলেরা এগিয়ে এলে তাঁদেরও পিটিয়ে ও কুপিয়ে জখম করেন তাঁরা।