নরসিংদীতে বিএনপির ৯ নেতাকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ও আজ রোববার ভোরে ওই নেতা-কর্মীদের আটক করা হয়।


গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভূইয়া, সদর উপজেলার বাদুয়ারচর এলাকার জাহিদুল ইসলাম, সাদেকুর রহমান, ওয়াহিদুজ্জামান; বেলাব উপজেলার হোসেননগর এলাকার সোহরাব মিয়া, শহীদ মিয়া, বেলাব সদর ইউনিয়নের আউয়াল হোসেন, কাদির মিয়া ও মতিউর রহমান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।