নর্থ সাউথের দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গতকাল শুক্রবার রাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই শিক্ষার্থী হলেন হৃদয় (২২) ও নীরা (১৯)। দুজনই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৬ নম্বর সড়কের ২০৪ নম্বর বাসার দোতলা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসার ১বি নম্বর ফ্ল্যাটে হৃদয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ভাড়া থাকতেন। সন্ধ্যায় হৃদয়ের সঙ্গে দেখা করতে ওই বাসায় আসেন নীরা। নীরা হৃদয়ের কক্ষে ঢোকার পর দীর্ঘ সময় দরজা বন্ধ থাকে। এরপর কোনো সাড়াশব্দ না পেলে বাসার দারোয়ান কাশেমকে খবর দেন অন্য শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার দিকে কক্ষের দরজা ভেঙে সিলিংয়ের সঙ্গে ওড়না দিয়ে প্যাঁচানো দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ভাটারা থানা-পুলিশ।

ভাটারা থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, লাশ দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।