না. গঞ্জে বাসে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বোমা ফাটিয়ে বাস আটকে ব্যবসায়ী নুরুল ইসলামকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে হত্যাকাণ্ডের ৪৩ ঘণ্টা পর নিহত নুরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন মামলাটি করেন। ওই মামলায় কাউকে নির্দিষ্ট করে আসামি করা হয়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত সোমবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বোমা ফাটিয়ে বাস আটকে মোবাইল ফোন ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যা করে। এ সময় তারা তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগও নিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করে যাচ্ছে। কিছু অগ্রগতিও হয়েছে। তবে তা বলার মতো কিছু নয়।