নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি থেকে গতকাল শুক্রবার ভোররাতে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাইশারি পুলিশ ফাঁড়ির এসআই আবু মুসা বলেন, বাইশারির নারিশবনিয়া এলাকায় গহিন জঙ্গলে অস্ত্র মজুত করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালিয়ে মোহাম্মদ বাহাদুর (২৯) ও আবদুল মোতালেব (৩২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। মোতালেবের বিরুদ্ধে রামু, চকরিয়া ও নাইক্ষ্যংছড়ি থানায় ডাকাতি ও অপহরণের অভিযোগে মামলা আছে। তিনি বলেন, গ্রেপ্তার দুজন আন্তজেলা অপহরণকারী দলের সদস্য।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি দেশে তৈরি বন্দুক, ছয়টি গুলি ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।