নাইজেরীয়কে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাসকারী নাইজেরিয়ার এক নাগরিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। ওই বিদেশি গত সোমবার রাতে নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নাইজেরিয়ার নাগরিকের নাম এভেলেজা বামেডিলি। জিডিতে তিনি উল্লেখ করেন, তিনি উপজেলার ধোপাচালা গ্রামের আদনান নিট ফ্যাশন নামের তৈরি পোশাক কারখানায় কাজ করছেন। কালিয়াকৈর থানার মৌচাক এলাকার আতাউর করিম মোল্লা নামের এক ব্যক্তিসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ব্যবসায়িক কাজের জের ধরে তাঁকে ৮ নভেম্বর রাতে সরাসরি প্রাণনাশের হুমকি দেন। ওই সময় তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্যও ভয়ভীতি দেখানো হয়। একই ব্যক্তি ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকেও ৭ নভেম্বর রাতে হুমকি দেন। এ ঘটনায় সাইফুল থানায় একটি জিডি করেন।