নাঙ্গলকোটে ডাকাতের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মালিপাড়া গ্রামে গত শনিবার দিবাগত রাতে ডাকাতের হামলায় আবুল খায়ের (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী কুলছুম বেগমও আহত হয়েছেন।
রায়কোট ইউনিয়নের মালিপাড়া গ্রামের বজলুর রহমান ও আনোয়ার হোসেন জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে মালিপাড়া গ্রামের প্রবাসী ফারুক হোসেনের বাড়িতে ঢোকে একদল ডাকাত। এ সময় ফারুকের বাবা-মা বাড়িতে ছিলেন। ডাকাত দল ঘরে ঢুকে তাঁদের বেঁধে ফেলে। এ সময় তাঁরা চিৎকার করলে ক্ষিপ্ত ডাকাতেরা ফারুকের বাবা আবুল খায়েরকে (৫৫) গলা টিপে হত্যা করে।
এ সময় স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী কুলছুম বেগমকে (৪২) কুপিয়ে জখম করে ডাকাতেরা। এ সময় তারা ঘর থেকে সোনা, নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কুলছুম বেগমকে প্রতিবেশীরা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।