নাঙ্গলকোটে পৌর কাউন্সিলরসহ বিএনপির চার নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ বিএনপি ও যুবদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১২টার দিকে পৌরসভার হরিপুর এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাঙ্গলকোট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে মুকুল, পৌর বিএনপির অর্থ সম্পাদক মাঈন উদ্দিন ওরফে মহিন, পৌর যুবদলের সদস্য কামাল হোসেন ওরফে শান্ত ও কামরুজ্জামান ওরফে কুমু।
নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম বলেন, গত বছরের ৮ ডিসেম্বর নাঙ্গলকোট পৌর বাজারে পুলিশের ওপর হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবদুল গফুর ভুঁইয়া বলেন, ‘সরকার ঈর্ষান্বিত হয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে বিভিন্ন মিথ্যা মামলায় ঢুকিয়ে দিচ্ছে। অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে।’