নাঙ্গলকোটে ওজনে কম দেওয়ায় ডিলারশিপ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের উত্তর আলিয়ারা গ্রামে ১০ টাকা কেজি দরে চাল ওজনে কম দেওয়ায় শহিদুল ইসলাম নামের এক ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর ডিলারশিপ বাতিল করেন।
উত্তর আলিয়ারা গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল সকালে উত্তর আলিয়ারা এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শহিদুল ইসলাম কার্ডধারীদের কাছে চাল বিক্রি করছিলেন। এ সময় তিনি প্রত্যেক কার্ডধারীকে ২ থেকে ৩ কেজি করে চাল কম দেন। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠেন। পরে ভুক্তভোগীরা ইউএনওকে বিষয়টি জানান। খবর পেয়ে দুপুরেই ইউএনও মোহাম্মদ সাইদুল আরীফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। এরপর তাত্ক্ষণিকভাবে তিনি ডিলারের গুদাম সিলগালা করে ডিলারশিপ বাতিল করেন। অন্যদিকে ইউএনও আসার খবর পেয়ে ডিলার শহিদুল ইসলাম পালিয়ে যান।