নাচোলে দলিত কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দলিত সম্প্রদায়ের এক কিশোরী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। গত বুধবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে সন্ধ্যায় নাচোল থানায় মামলা করেন।
মামলায় উপজেলার সানপুর গ্রামের মামুন (৩০) ও গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের টিপুকে আসামি করা হয়। ওই দিন রাতেই মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।
মেয়েটির মা ও মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবালের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোরে শরীরবৃত্তীয় কাজ শেষে ঘরে ফেরার পথে টিপু ওই তরুণীকে জোর করে আমবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় সেখানে উপস্থিত হয়ে মামুনও তাঁকে ধর্ষণ করেন।
তরুণীর চিৎকারে আত্মীয়স্বজন ও এলাকাবাসী এসে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এসআই ইকবাল জানান, গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিম রেজার আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে।