নাছির বাহিনীর দ্বিতীয় প্রধান গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দেওপাড়া গ্রামে গতকাল সোমবার ভোরে গুলিতে মো. বাহার উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। পুলিশের ভাষ্যমতে, বাহার ডাকাত দল নাছির বাহিনীর দ্বিতীয় প্রধান। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ডাকাতি করে আনা মালামাল ভাগাভাগির বিরোধের জেরে নিহত হয়েছেন তিনি।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বাহারের (৩২) বাড়ি দেওপাড়া গ্রামে। গতকাল দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আহত ব্যক্তির নাম সুমন। তবে গ্রেপ্তার এড়াতে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, বাহারের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।