নাজিমউদ্দিন হত্যায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমউদ্দিন সামাদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাশিদুন নবী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, গতকাল রোববার রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ও পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে রাশিদুনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং হওয়ার কথা।

গত ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন একরামপুর মোড়ে ঋষিকেশ দাশ রোডে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে নাজিমউদ্দিনকে হত্যা করে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্ধ্যাকালীন কোর্সে স্নাতকোত্তর করছিলেন। নাজিমউদ্দিন সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন।

আরও পড়ুন: