নাজিরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি এলাকায় পিরোজপুর-পাটগাতি আঞ্চলিক মহাসড়কের ওপর লাশটি পাওয়া যায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সকালে স্থানীয় লোকজন সড়কের ওপর অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশের মাথা থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে, গভীর রাতে সড়ক পার হতে গিয়ে দূরপাল্লার কোনো বাসের বা ট্রাকের নিচে চাপা পড়ে ওই ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।