নাটোরে দুই যুবদল কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাটোর শহরের আলাইপুর এলাকায় দুই যুবদল কর্মী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত আটটার দিকে ওই দুই যুবদল কর্মীর ওপর হামলা হয়। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার রাত আটটার দিকে আলাইপুর পুরাতন জিন্নাহ স্কুল এলাকায় যুবদল কর্মী তুষার হোসেনের সঙ্গে যুবদল কর্মী পিপলু হোসেনের কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে পিপলু চাপাতি দিয়ে তুষারকে কোপায়। এ সময় তুষারের ভাই যুবদল কর্মী তুহিন বাধা দিলে তাঁকেও কোপান পিপলু। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।