নাটোরে ৫৩টি যানবাহন জব্দ জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৬২ কিলোমিটার মহাসড়কে গত তিন দিনে তিন চাকার ৫৩টি নিষিদ্ধ যান জব্দ করা হয়েছে। এসব যানবাহনের চালকদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী হাকিমের আদালত সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে উপজেলার পাবনা-নাটোর মহাসড়কের রাজাপুর থেকে আহম্মেদপুর এবং বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া থেকে আইরমাড়ি সেতু পর্যন্ত ৬২ কিলোমিটার মহাসড়ক যানজটমুক্ত রাখতে বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে তিন দিনে (২৮-৩০ সেপ্টেম্বর) এসব সড়কে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত ৫৩টি তিন চাকার নিষিদ্ধ যানবাহন আটক করেন। এ সময় যানবাহনের চালকদের কাছ থেকে ৩৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখতে তিন চাকার যানবাহনকে মহাসড়কে উঠতে দেওয়া হচ্ছে না।