নাটোরের সঙ্গে পাবনার বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসশ্রমিকদের মারধরের জেরে গতকাল মঙ্গলবার দুপুর থেকে হঠাৎ করে নাটোরের সঙ্গে পাবনার সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

নাটোরের পরিবহনশ্রমিকেরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পাবনার মুলাডুলি এলাকায় পাবনার নাবিলা পরিবহনের শ্রমিকেরা নাটোরের মহানগর পরিবহনের শ্রমিকদের মারপিট করেন। এঁদের মধ্যে আহত দুজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই জের ধরে দুপুরে নাটোরের সঙ্গে পাবনার সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন নাটোরের পরিবহনশ্রমিকেরা। এতে এ পথে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার শ্রমিকদের মারপিট ও বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।