নাটোর ও বগুড়ায় অস্ত্র উদ্ধার গ্রেপ্তার ৪
নাটোরের লালপুরে গতকাল সোমবার একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। এ সময় সুইট আলী (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে রোববার বগুড়ার শেরপুরে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ সদর থানার কাটাবাড়ি এলাকার জাহাঙ্গীর আলম (৩৫), পাবনার সাঁথিয়া উপজেলার জোসবন্ত দোলিয়া গ্রামের মো. সুমন (৩৮) ও ধুনটের বাবু (৪০)। পুলিশ পাহারায় তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, গতকাল রাত সাড়ে তিনটার দিকে উপজেলার আবদুলপুর সবুরপাড়া গ্রামে সুইট আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর শোয়ার ঘরের বিছানার নিচ থেকে একটি রিভলবার উদ্ধার এবং সুইটকে আটক করা হয়।
শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, রোববার সকাল নয়টার দিকে উপজেলার ধনকুন্ডি এলাকায় একটি ট্রাকের চাপয় তিন মোটরসাইকেল আরোহী আহত হন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে এবংদুজনের কাছ থেকো দুটি আগ্নেয়াস্ত্র ও ১২টি গুলি উদ্ধার করে।