নাটোরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে গুরুত্বর অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ ১২ জনকে পুলিশ আটক করেছে।
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার রাত আটটার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত আটজন আহত হন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।