নাটোরে আট দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণী মিশন এলাকা থেকে গত শনিবার নোয়েল বটলেরু (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে নোয়েলের বাবা গত বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নোয়েল জোনাইল সেন্ট লইস উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং ঢাকার সাভার থানার কমলাপুর এলাকার যেরম বটলেরুর ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার ওয়াল্টার রোজারিও বলেন, নোয়েল গত শনিবার সকালে গির্জার ছাত্রাবাস থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। যথাসময়ে ক্লাসে না পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তার খোঁজ করেও পায়নি। পরে মুঠোফোনে বিষয়টি নোয়েলের বাবা-মাকে জানানো হয়।
নোয়েলের বাবা যেরম বটলেরু বলেন, মুঠোফোনে ছেলে নিখোঁজের খবর পেয়ে সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। কেউ নোয়েলের সন্ধান পেলে ০১৮৪৯২১৯৪০৪ অথবা ০১৭১৫৫০৫০৫২ নম্বরে ফোন করার অনুরোধ জানান তিনি।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ছেলেটির সন্ধান শুরু করেছে।