নাটোরে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামের সংগ্রামপুর গ্রামে নিয়াজ উদ্দিন (৬২) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সরকারি অনুদানে পাওয়া দুই লাখ টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।
বড়াইগ্রাম থানা ও প্রতিবেশীরা জানান, মঙ্গলবার ভোর ছয়টার দিকে তাঁর মৃতদেহটি তাঁর বাড়ির পেছনের একটি জামগাছের সঙ্গে পাওয়া গেছে। লাশের পা মাটিতেই ছিল। কিন্তু তাঁর পায়ের তালু দিয়ে রক্ত ঝরছিল।
নিয়াজ উদ্দিনের স্ত্রী জহুরা বেগম বলেন, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর স্বামী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হন। এর আধা ঘণ্টা পরই তিনি জামগাছের সঙ্গে গলায় দড়ি পরা অবস্থায় স্বামীর মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে বড়াইগ্রাম থানার পুলিশ এসে লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। জহুরুল বলেন, গত ২০ অক্টোবর বড়াইগ্রামের রেজীর মোড়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর বড় ভাই আবদুর রহমান ও ভাবি আরিফা খাতুনের মৃত্যু হয়। এ জন্য সরকার তাঁদের দুই লাখ টাকা দেয়। এই টাকা কৌশলে তাঁর নিহত ভাইয়ের শ্বশুর আহসান উল্লাহ গ্রহণ করেন। এ নিয়ে নিয়াজ উদ্দিনের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। আহসান উল্লাহ দাবি ক, তাঁর বেয়াইকে হত্যা করা হয়নি। তিনি আত্মহত্যা করেছেন।