নাটোরে কৃষককে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রামে মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার বাহিমালি গ্রামে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে খাওয়া-দাওয়া করে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মোতালেব হোসেন। ভোররাতে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ডেকে তুলে ঘরের বাইরে নিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি জব্দ করেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।