নাটোরে জেএমবির দুই সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে অস্ত্র ও গুলিসহ জেএমবির দুই সদস্যকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৫) সদস্যরা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার একডালা এলাকা থেকে আটক ব্যক্তিরা হলেন রাসেল ওরফে তামিম ও মোফাজ্জল হোসেন। রাসেলের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এবং মোফাজ্জলের নওগাঁর আত্রাই উপজেলার চক বিষ্টপুর গ্রামে। র্যা ব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, জেএমবি সদস্যরা নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় চাঁদাবাজি করে লেগুনায় রাজশাহীর দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে সেখানে চেকপোস্ট বসায় র্যা ব। লেগুনাটিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি এবং চাঁদা আদায়ের তালিকাসহ ওই দুজনকে আটক করা হয়।