নাটোরে ট্রাকে পেট্রলবোমা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে পেট্রলবোমা ছুড়ে মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেছে ট্রাক। এতে ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক নজরুল ইসলাম, চালকের সহকারী জাহাঙ্গীর আলম ও পেঁয়াজ ব্যবসায়ী শাহীন আলম। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্রাকের চালকের সহকারী জাহাঙ্গীর আলমের ভাষ্য, গতকাল রাতে পেঁয়াজ নিয়ে ট্রাকটি ঈশ্বরদী থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। নাটোর সদর উপজেলার দত্তপাড়া ও হবিতপুরের মাঝে গাজীর বিল এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ট্রাক লক্ষ্য করে একটি পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। পরে মাটি ও গায়ের চাদর নিয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। আহত চালককে আরেকটি ট্রাকে তাঁরা বগুড়ায় পাঠিয়ে দেন।

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ ট্রাকটি উদ্ধার করেছে।