নাটোরে তিনটি প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী সর্বজনীন দুর্গামন্দিরে একটি দুর্গাপ্রতিমাসহ তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে কোনো একসময়ে দুর্বৃত্তরা জোয়াড়ী সর্বজনীন দুর্গামন্দিরে ঢোকে। তারা নির্মাণাধীন একটি দুর্গাপ্রতিমার মাথা ঘুরিয়ে উল্টো দিকে ফিরিয়ে রেখেছে এবং গণেশ ও কার্তিক প্রতিমার একটি করে হাত ভেঙে রেখে গেছে।
ভারপ্রাপ্ত ইউএনও জাহিদুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিমা ঠিক করার জন্য সহযোগিতা দেওয়া হবে।