নাটোরে ধানখেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার পার বাগডোব গ্রামে ধানখেত থেকে আজ বুধবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই গৃহবধূর নাম জুলেখা বেগম (২৫)। তিনি পার বাগডোব গ্রামের মুনতাজ আলীর দ্বিতীয় স্ত্রী।
মুনতাজ আলীর ভাষ্য, গতকাল রাত আটটা থেকে জুলেখাকে পাওয়া যাচ্ছিল না। আজ ভোরে বাড়ির পাশের ধানখেতে জুলেখার লাশ পড়ে আছে বলে খবর পান। এরপর বড়াইগ্রাম থানায় খবর দিলে সকাল সাতটার দিকে জুলেখার লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুলেখাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জুলেখার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মুনতাজ আলীকে থানায় নিয়ে আসা হয়েছে।