নাটোরে বোমায় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় আজ রোববার রাতে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় দুই যুবক আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন মধু ও সাইদুল ইসলাম। মধুকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও সাইদুলকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা শহরের মাদ্রাসা মোড়ে হাতবোমা ছোড়ে। বোমাটি বিস্ফোরিত হলে মধু গুরুতর আহত হন। পাশেই দাঁড়িয়ে থাকা সাইদুল ইসলামও বোমায় আহত হন। স্থানীয় লোকজন তাঁদের দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, মধুর অবস্থা আশঙ্কাজনক। তাঁর দুই পায়ে স্প্লিন্টার লেগেছে। সাইদুলকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলাম বলেন, মাদ্রাসা মোড়ে অনেক রাত পর্যন্ত লোকজন থাকে। অজ্ঞাত দুর্বৃত্তরা সেখানে হাতবোমা মারে। দুর্বৃত্তদের ধরতে ওই এলাকায় অভিযান শুরু হয়েছে।