নাটোরে শিশু নিয়ে পালানোর সময় যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া এলাকায় এক শিশুকে নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন অপহরণকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বিপ্রবেলঘরিয়া এলাকায় মোছা. আরফিনের আড়াই বছরের শিশু আবু বক্কর সিদ্দিকী বাড়ির পাশে রাস্তায় খেলছিল।
এ সময় সিংড়া উপজেলার বিবিআধখলা গ্রামের আবদুল প্রামাণিকের ছেলে ফজলার রহমান পেয়ারা খাওয়ানোর কথা বলে শিশুটিকে কোলে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনা দেখতে পেয়ে আশপাশের লোকজন দৌড়ে এসে ফজলার রহমানকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।
এ ব্যাপারে শিশুটির মা মোছা. আরফিন বাদী হয়ে নলডাঙ্গা থানায় ফজলার রহমানের বিরুদ্ধে মামলা করেছেন।