নাট্যমঞ্চে দুর্বৃত্তদের হানা আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে গত শনিবার রাতে গ্রাম্য নাট্যমঞ্চে দুর্বৃত্তরা হানা দেওয়ায় অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসী রমজান (৩০) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন।
এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে ওই নাট্যমঞ্চের কয়েকটি চেয়ার ভাঙচুর করে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করে দুর্বৃত্তরা।
স্থানীয় সাত-আটজন বাসিন্দা জানান, উপজেলার পূর্ব উজানচর গফুর মণ্ডল পাড়ার তিন রাস্তার মোড় এলাকাটি ‘বাদামের মোড়’ হিসেবে পরিচিত। ‘বাদামের মোড়’ নামের পরিবর্তন করে ‘তিন রাস্তার মোড় নতুন বাজার’ নামকরণ চেয়ে ওই স্থানে যুবসমাজের ব্যানারে গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী গ্রাম্য নাট্যপালা শুরু হয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাট্যপালা শেষে সবাই চলে গেলে দুর্বৃত্তরা হামলা করে কয়েকটি চেয়ার ভাঙচুর করে।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে আগের বিরোধ ছিল। শনিবার সন্ধ্যার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময়ে একজনকে আটক করা হয়।