নাতির ঘুষিতে দাদার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে নাতি সোহেলের কিল-ঘুষির আঘাতে সংজ্ঞাহীন হয়ে মারা গেছেন দাদা মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক (৬০)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর চর-চন্দনা গ্রামে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোহেলের (২৫) সঙ্গে এক নারী শ্রমিকের অনৈতিক সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় রাজ্জাক জুট মিলের পাশে একটি কলাবাগানের মধ্যে সোহেলকে ওই গৃহবধূর সঙ্গে দেখে দাদা মোস্তাফিজুর সোহেলকে বকাবকি করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোহেল মোস্তাফিজের বুকে কিল-ঘুষি মারলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু ঘটে।
মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম নবী বলেন, এ ব্যাপারে নিহতের ছেলে মানিক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার সকালে পুলিশ এক নারীকে (২৫) গ্রেপ্তার করেছে।